- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026
ইনস্টাগ্রামে পোস্ট করা এক ছবিতে বয়ফ্রেন্ড মিশাল কৃপালনির সঙ্গে রোমান্টিক ভঙ্গিতে দেখা গেছে ইরাকে। ক্যাপশনে ইরা লিখেছেন, ‘সব কিছু ঠিক হয়ে যাবে।’
ইরা গত জুন মাসে মিশালের সঙ্গে তার সম্পর্কের কথা জানিয়েছিলেন। কারুর সঙ্গে ডেট করছেন কিনা-ইনস্টাগ্রামে এক ইউজারের প্রশ্নের জবাবে ইরা মিশালের সঙ্গে তার একটি ছবি শেয়ার করেছিলেন। এর থেকেই স্পষ্ট হয়ে যায় যে তিনি মিশালের সঙ্গে প্রেম করছেন।
ইরা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মিশালের সঙ্গে ছবি মাঝেমধ্যেই শেয়ার করেন। এর আগে ভ্যালেন্টাইন ডে-তে মিশালের সঙ্গে একটি ভিডিও পোস্ট করেছিলেন তিনি। যাতে মিশালকে পিয়ানোর সামনে বসে গাইতে দেখা গিয়েছিল। ইরা আমির ও রিনা দত্তর মেয়ে। তাকে প্রায়ই আমিরের সঙ্গে দেখা যায়।
মেয়ের সম্পর্কে বলতে গিয়ে একবার আমির বলেছিলেন, আমি জানি না ইরা কী করতে চায়। ও খুবই সৃষ্টিশীল এবং সিনেমা নিয়ে ওর উৎসাহ রয়েছে। কয়েক বছর পর ও সিনে দুনিয়ায় আসতে পারে। তবে এ ব্যাপারে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।

Comments are closed, but trackbacks and pingbacks are open.