গোবিন্দগঞ্জে রাজা পেপার মিলে তরল বর্জ্য পরিশোধনাগার না থাকায় সিলগালা

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মেসার্স রাজা পেপার মিলস লিঃ এর তরল বর্জ্য পরিশোধনাগার না থাকায় এবং কারখানায় বিভিন্ন শ্রেণির বিক্রয় নিষিদ্ধ বিপুল পরিমাণ সরকারি পাঠ্যপুস্তক পাওয়া যাওয়ায় কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধসহ কারখানাটি সিলগালা করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর ও প্রশাসন।

মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজির হোসেন উপজেলার ফাঁসিতলা এলাকায় অবস্থিত রাজা পেপার মিলটি তরল বর্জ্য পরিশোধনাগার না থাকা কারখানটিতে বিপুল পরিমাণ সরকারী বিক্রয় নিষিদ্ধ ৬ষ্ঠ থেকে দশম শ্রেণির নতুন পাঠ্য বই পাওয়া যায়। দীর্ঘ দিন যাবত ওই পেপার মিলের উৎপাদন সৃষ্ট তরল বিষাক্তবর্জ্য পরিশোধন ব্যাতিত পার্শ¦বর্তী গজারিয়া খালে নির্গমণ করা হয়। এতে আসপাশের বহু গ্রামের মানুষের জন্য উপকারী ইছামতি গজারিয়া খালটি বহু কিলোমিটার জুরে চরমভাবে দুষিত হয়ে পড়ে। পার্শ্ববর্তী শিক্ষা প্রতিষ্ঠান ও জন বসতি এলাকার মানুষ পরিবেশ দূষিত হওয়ায় বিভিন্ন সময়ে নানাভাবে আন্দোলন করে আসছিল।

Comments are closed, but trackbacks and pingbacks are open.