- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি
নেত্রকোনার দুর্গাপুরে পল্লী বিদ্যুৎ সমিতি দুর্গাপুর জোনাল অফিসের আয়োজনে গ্রাহকদের নানা সমস্যা সমাধানে মুজিব বর্ষ উপলক্ষে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে ফারংপাড়া মাহবুব আলম এর বাড়ীতে স্থানীয় গন্যমান্যদের উপস্থিতিতে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উপজেলা পল্লীবিদ্যুৎ সমিতির ডিজিএম মোল্লা মো. আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ইউএনও ফারজানা খানম, ইউপি চেয়ারম্যান শাহীনুর আলম সাজু, পবিস এলাকা পরিচালক মো. জুয়েল মিয়া, প্রধান শিক্ষক শহীদুল ইসলাম, ব্যবসায়ি আনিসুল হক প্রমুখ।
বক্তারা, পল্লী বিদ্যুৎ গ্রাহকদের নিয়ে কোন প্রকার দুর্নীতি ও দালাল চক্রের পায়তারা সহ্য করা হবে না মর্মে উপস্থিত সকলকে এসব কাজে না জড়ানোর জন্য অনুরোধ জানানো হয়। উঠান বৈঠকে গ্রাহকদের বিভিন্ন প্রশ্নোত্তরের জবাব দেন ডিজিএম মোল্লা মো. আবুল কালাম আজাদ, ইসি মোজাফ্ফর হোসেন, মিটার টেষ্টার মো. শাহজাহান মিয়া।

Comments are closed, but trackbacks and pingbacks are open.