- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিজিবি অভিযান চালিয়ে ফেন্সিডিল সহ এক পুলিশ কনেস্টেবলকে আটক করেছে।
বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটলিয়ানের অধীন কাশিপুর ক্যাম্পের বিজিবি’র সদস্যরা উপজেলার কুটিচন্দ্রখানা এলাকা থেকে ওই কনেস্টবলকে ৬ বোতল ফেন্সিডিলসহ হাতেনাতে আটক করেন। পরে বিজিবি বিকালে তাকে ফুলবাড়ী থানায় হস্তান্তর করেছে।
আটক কনেস্টেবলের নাম জাহাঙ্গীর আলম (৩৭)। তিনি কুড়িগ্রাম জেলার নামাজের চর পুলিশ ফাঁড়ীতে কর্মরত। তাহার বিপি নম্বর-৬৮৬।
পুলিশ জানায়, জাহাঙ্গীরের বাড়ী পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার তরিয়া গ্রামে। তিনি ওই গ্রামের মৃত হাবিল উদ্দিনের ছেলে।
ফুলবাড়ী থানার ওসি খন্দকার ফুয়াদ রুহানী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.