- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

পিরোজপুরের ইন্দুরকানীতে বাল্যবিয়েতে রাজি না হয়ে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। মেয়ের আত্মহত্যার এ খবর শুনে মা-ও মারা যান। বৃহস্পতিবার রাতে উপজেলার উত্তর বালিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
রেশমার ভাবি শিল্পী আক্তার জানান, এক মাস আগে রেশমার সাথে একই এলাকার মোতালেব চৌকিদারের ছেলে শফিকুল ইসলামের বিয়ের কথা ঠিক হয়। ছেলের মা রেশমাকে আংটি পরিয়ে গেছে। বৃহস্পতিবার বিকালে আমার শাশুড়ি রেশমাকে মাঠ থেকে হাঁস আনতে বললেও রেশমা আনেনি। তখন তিনি রাগে রেশমাকে জুতাপিটা করেন। সে ক্ষোভে কীটনাশক পান করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রাতে মেয়ের মৃত্যুর সংবাদ শুনে শাশুড়ি (মিনারা) স্ট্রোক করেন। পরে শুক্রবার সকালে মারা যান।
ইন্দুরকানী থানার উপ-পরিদর্শক হেমায়েত উদ্দিন জানান, রেশমার লাশ ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে রয়েছে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.