- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

ইসলাম ডেস্ক :
সৌদি আরবের সেনাবাহিনীর প্রতিষ্ঠান অ্যাডভান্সড ইলেকটুনিক্স কোম্পানি তাদের অ্যাওয়ার্ড জয়ী স্মার্ট মসজিদের ধারণা উপসাগরীয় অঞ্চলসহ পুরো মুসলিম বিশ্বে ছড়িয়ে দিতে চায়।
প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জিয়াদ মুসাল্লেম বলেন, এই মসজিদে যে ধরনের প্রযুক্তি ব্যবহারের কথা রয়েছে, তাতে ৪৭ শতাংশ বিদ্যুৎ সাশ্রয় হবে। এমনকি ২৫ শতাংশ পানি অপচয় রোধ করা যাবে।
তিনি আরো বলেন, আমরা যদি সৌরবিদ্যুৎ ব্যবহার করি, তাহলে ৬০ শতাংশ বিদ্যুৎ খরচ বন্ধ হবে। এমনকি এই কাঠামোর মসজিদে অন্যান্য সবকিছুই সাশ্রয়ী।
এ ধরনের প্রযুক্তি সৌদি আরবের রিয়াদ এবং মদীনার মসজিদগুলোতে সংযোজন করা হয়েছে। মুসাল্লামের দাবি, তাদের প্রযুক্তি সবখানেই প্রশংসিত হচ্ছে।
তিনি বলেন, মানুষজন অবাক হচ্ছে, তারা স্বাচ্ছন্দ্যবোধ করছে। সেই সঙ্গে বিদ্যুৎ ও পানি বিল বেঁচে যাচ্ছে। চাইলেই সারাক্ষণ বাতি জ্বালিয়ে রাখা যাচ্ছে এবং এসিও কখনো বন্ধ হচ্ছে না। এতে করে মানুষের ভেতরে আর অপরাধবোধ কাজ করছে না।
স্মার্ট এই মসজিদে কর্ম সংখ্যক মুসল্লীর প্রয়োজনে শাতাতপ নিয়ন্ত্রিত মেশিন প্রয়োজনানুসারে চলবে। তবে বেশি মুসল্লী হলে এসি তার কার্যক্ষমতা আরো বাড়িয়ে দেবে নিজের থেকেই।
জিয়াদ মুসাল্লেম বলেন, উপসাগরীয় অঞ্চলসহ মুসলিম বিশ্বে এ ধরনের মসজিদ বাড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে। এছাড়া বিভিন্ন ইসলামিক দেশেও ওই মসজিদ ছড়িয়ে দেওয়ার ইচ্ছা আছে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.