- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

ধনবাড়ী(টাঙ্গাইল)প্রতিনিধি
টাঙ্গাইলের ধনবাড়ী সব-রেজিষ্টার অফিস সংলগ্ন মিল্টনের ইন্টারনেটের ব্যবসা প্রতিষ্ঠানে মঙ্গলবার(৫ মার্চ১৯ইং) বিকেলে ডিবি পরিচয়ে ৩ যুবক ২০ লক্ষ টাকা চাদা দাবী করায় তাদের কে গ্রেপ্তার করেছে ধনবাড়ী থানা পুলিশ।
গ্রপ্তারকৃতরা হলেন-ধনবাড়ী উপজেলার প্যারিআটা গ্রামের রুকু হাজীর ছেলে রিটু,চালাষ এলাকার হযরত আলী(৩৩) সহ রাজু এরা তিনজন মাথায় হেলমেট পরিহিত অবস্থায় ডিবি পরিচয় দিয়ে তার প্রতিষ্ঠানের কাগজ পত্র ঠিক নেই বলে ২০ লক্ষ টাকা চাদা দাবী করে। এসময় তাদের কে ভূয়া ডিবি মনে হলে ধনবাড়ী থানা পুলিশ কে খবর দেয়।
ধনবাড়ী থানার এস আই নূরে আলম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে ঐ ৩ প্রতারক কে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
ধনবাড়ী থানার ওসি মজিবর রহমান সাংবাদিকদের জানায় মামলার প্রস্তুতি চলছে।
