- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

স্টাফ রিপোর্টার, বগুড়াঃ
ধুনট উপজেলায় অগ্নিকাণ্ডে দুটি ওষুধের দোকানসহ একটি হোটেল পুড়ে গেছে।খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
শনিবার রাতে উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের বিশ্বহরিগাছা বাজার এলাকায় এই অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, উপজেলার বিশ্বহরিগাছা বাজারে আব্দুল রাজ্জাক ও জুয়েল রানার ওষুধের দোকান এবং রায়হান আলীর হোটেল বন্ধ করে তারা বাড়িতে চলে যায়। রাত প্রায় একটার দিকে আগুনের সূত্রপাত ঘটে।খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ধুনট ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ শামীম রেজা বিষয়টি নিশ্চিত করে জানান,বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়।
