- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

লিটন মিয়া লাকু, গাইবান্ধা ॥ গাইবান্ধা জেলা যুবলীগ সভাপতি ও সাপ্তাহিক চলমান জবাব এর সম্পাদক-প্রকাশক সরদার মো. শাহীদ হাসান লোটনের মা সাহেদা বেগমের কুলখানি অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাদ জোহর শহরের ডেভিড কোম্পানীপাড়ায় মরহুমার নিজ বাড়িতে কুলখানি উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে আওয়ামী লীগ ও যুবলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী, সাংবাদিক, পাড়া-প্রতিবেশী, আত্মীয় স্বজন ও শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সাহেদা বেগম ২০১৮ সালের ২৯ ডিসেম্বর অসুস্থাজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেন।