- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

অনলাইন ডেস্ক
অসুস্থ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা করেছে। এই যাত্রায় তার সঙ্গী হয়েছেন দু’জন।
তারা হলেন, কাদেরপত্নী ইসরাতুন্নেসা কাদের ও বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নিউরোলজিস্ট অধ্যাপক ডা. আবু নাসের রিজভী।
বিএসএমএমইউর হৃদরোগ বিভাগের অধ্যাপক ডা. এস এম মোস্তফা জামান গণমাধ্যমে জানান, এয়ার অ্যাম্বুলেন্সে স্থান সংকুলানের বিষয়টি বিবেচনা করে বাংলাদেশ থেকে দু’জন ওবায়দুল কাদেরের সঙ্গে যাচ্ছেন। সিঙ্গাপুর থেকে আসা তিন সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল তাদের সঙ্গে রয়েছেন।
সোমবার বিকালে রাজধানীর হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন তারা।
সোমবার বেলা ৪টার দিকে রাজধানীর হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি রওনা হয়। সিঙ্গাপুর যেতে সময় লাগবে প্রায় ৪ ঘণ্টা।
এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) করোনারি ইনটেনসিভ কেয়ার ইউনিট (সিআইসিইউ) থেকে অ্যাম্বুলেন্সযোগে ওবায়দুল কাদেরকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেয়া হয়। ৩টা ৪০
মিনিটে বিমানটি বিমানবন্দরে গিয়ে পৌঁছায়। এর মিনিট বিশেকের মধ্যেই বিকাল ৪টার দিকে এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করে।
রবিবার সকালে ম্যাসিভ হার্ট অ্যাটাকের পর আওয়ামী লীগ সাধারণ সম্পাদককে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের কার্ডিওলজি বিভাগের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। সিসিইউর ২ নম্বর বেডে লাইফ সাপোর্টে চিকিৎসা দেয়া হয়।
