- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

বগুড়া প্রতিনিধিঃ জেলার শেরপুরে দুই বন্ধুর মোটরসাইকেল প্রতিযোগিতায় প্রাণ গেল কুটিল (৬০) নামের এক বৃদ্ধের।জানা যায়, শনিবার বিকেলে উপজেলার বিশালপুর ইউনিয়নের রানীরহাট সড়কের চৌমহনী এলাকায় রাস্তার পার্শ্বে নিজের পালিত ছাগল চরাচ্ছিলেন। বিকেল সাড়ে ৫টার দিকে বিশালপুর গ্রামের সাত্তারের ছেলে নুরালম (১৮) ও আলতাব হোসেনের ছেলে রাজু (১৬) আলাদা দুটি মোটরসাইকেল প্রতিযোগিতার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একই গ্রামের মৃত সিদামের ছেলে কুটিলকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়। এ ঘটনায় মোটরসাইকেল চালক নুরালম ও রাজুকে গুরুতর অবস্থায় উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।এলাকাবাসী সূত্রে জানা যায়, এ ঘটনায় শেরপুর থানা পুলিশ ও ইউনিয়নের চেয়ারম্যান শনিবার রাতে দুই পক্ষকে ডেকে নিহতের পরিবারকে ৭০ হাজার টাকায় আপোষ মীমাংসা হয়।