- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026


বাংলাদেশ বিমানের উড়োজাহাজ ‘ছিনতাই চেষ্টার’ ঘটনার সময় দায়িত্বরত বেবিচকের দুই নিরাপত্তা কর্মকর্তা এবং তিন আনসার সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া বিমানবাহিনীর এক সার্জেন্টকে প্রত্যাহার করা হয়েছে।বরখাস্তরা হলেন- সিভিল এভিয়েশনের সিকিউরিটি সুপারভাইজার লেহাজ উদ্দিন ভূঁইয়া, নিরাপত্তারক্ষী ইউনুস হাওলাদার, আনসার সদস্য আলিম হোসেন, মাহফুজুর রহমান ও সাদ্দাম হোসেন।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ কর্মকর্তা এ কে এম রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, তদন্ত চলছে, সহসাই প্রকৃত ঘটনা জানা যাবে। গত ২৪ ফেব্রুয়ারি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ময়ূরপঙ্খি উড়োজাহাজ ‘ছিনতাই চেষ্টাকালে’ চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে যৌথ বাহিনীর অভিযানে নিহত হন পলাশ আহমেদ ওরফে মাহাদী। ওই উড়োজাহাজে থাকা ক্রুসহ ১৪৭ যাত্রীর মধ্যে সবাইকে নিরাপদে বের করে আনা হয়।
