- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

সোহেল রানা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি: আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, বিএনপির আন্দোলন হচ্ছে তাদের দুর্ণীতিবাজ নেত্রী ও দন্ডপ্রাপ্ত ফেরারী আসামী তারেক রহমানের জন্য। তিনি বলেন, এই আন্দোলনের সাথে জনগন ও তাদের অধিকারের কোন সম্পর্ক নেই। সুতরাং বিএনপির এই ধরনের আন্দোলন কখনই সফল হবে না তা অতিতেও প্রমানিত হয়েছে।
শুক্রবার বেলা ১২টায় কুষ্টিয়া শহরের নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হানিফ এসব কথা বলেন।
দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের চিকিৎসা নিয়ে হানিফ বলেন, তার শারিরীক অবস্থা উন্নতির দিকে। আগের চাইতে তিনি ভালো আছেন। চিকিৎসকরা জানিয়েছেন এক-দুই সপ্তাহের মধ্যে তিনি সুস্থ হয়ে উঠবেন।
এ সময় কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজগর আলী, যুগ্ম সাধারন সম্পাদক ফারুক-উজ-জামানসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
