- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

সরিষাবাড়ি প্রতিনিধি
৫ম উপজেলা পরিষদ নির্বাচনে সরিষাবাড়ি উপজেলায় ১০ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হয়। উপজেলার ৮৮টি কেন্দ্রের ভোট গণনা শেষে ফুটবল প্রতিকের প্রার্থি জেলী আক্তারকে বেসরকারী ভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
উপজেলা নির্বাহি কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার সাইফুল ইসলাম সব’কটি কেন্দ্রের ফলাফলের ভিত্তিতে ভোট গণনা শেষে সন্ধ্যায় জেলী আক্তারকে নির্বাচিত ঘোষণা করেন। সরিষাবাড়িতে ৮৮টি কেন্দ্রের মোট ভোটের সংখ্যা দুই লক্ষ ৫২ হাজার সাত’শ উনপঞ্চাশ। ১০ মার্চ প্রদত্ত মোট ভোটের সংখ্যা ছিল ৭৫ হাজার চার’শ একানব্বই। মোট অবৈধ ভোটের সংখ্যা ছিল ছয়’শ তিপান্নটি। ফুটবল প্রতিকে জেলী আক্তার পেয়েছে ৬৬ হাজার তিন’শ তেতাল্লিশ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দি কলসি প্রতিকে মাহমুদা আক্তার শিখা পেয়েছে আট হাজার চার’শ পচানব্বই ভোট। অন্যান্য নির্বাচনের তুলনায় উপজেলা পরিষদ নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল কম।
