- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026


ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরশহরের খালাজোড়া বিল থেকে এক বৃদ্ধের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায়, শুক্রবার সকালে খালাজোড়া বিলে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে উদ্ধার করে। মরদেহের পরনে লুঙ্গি ও শার্ট ছিল। মুখে সাদা দাঁড়ি রয়েছে।
এ ব্যাপারে আখাউড়া থানার পরিদর্শক তদন্ত আরীফুল আমীন বলেন, মরদেহ পচে গলে যাওয়ায় মৃত্যুর কারণ বুঝা যাচ্ছে না। কোন আঘাতের চিহ্ন আছে কিনা তাও দেখা যাচ্ছে না। ময়না তদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তবে আমরা আশা করছি পরিচয় শনাক্ত করতে পারবো।
এ ব্যাপারে আখাউড়া থানার অফিসার ইনচার্জ রসুল আহাম্মেদ নিজামী বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
