- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026


সিলেট নগরীর চারাদিঘির পাড় এলাকায় বাসার ছাদ থেকে পড়ে এক পুলিশ কর্মকর্তা মারা গেছেন। তিনি সিলেট মহানগর পুলিশের (এসএমপি) গোয়েন্দা শাখার সহকারী কমিশনার (এসি) জুবের আহমেদ।
ঈদুল আজহার আগের দিন আজ রবিবার বিকালে এ ঘটনা ঘটে।
জানা গেছে, আজ বিকাল পাঁচটার দিকে আলআমিন এলাকার পাঁচ নম্বর বাসার চারতলার ছাদে ঘুরি ওড়াতে ওঠেন জুবের আহমদ। অসাবধানতায় নিচে পড়ে গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় মিরবক্সটুলা মাউন্ট এডোরা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তিনি তিন ছেলেসন্তানের জনক ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এসএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসা। তিনি ঢাকা টাইমসকে বলেন, বিকাল পাঁচটার দিকে চারাদিঘির পাড় এলাকার আলআমিনের পাঁচ নম্বর বাসার চার তলার ছাদে ঘুরি ওড়াতে গিয়ে দুর্ঘটনার হন জুবের আহমেদ।
