শেরপুরে ৭ বোতল বিদেশী মদসহ ১ ব্যবসায়ী আটক

সেলিম রেজা, স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ঃ

বগুড়ার শেরপুর পৌর শহরের গোসাইপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার রাতে অভিযান চালিয়ে তন্ময়কে (২০) আটক করেছ থানা পুলিশ। জানা যায়, শেরপুর পৌর শহরের থানার উত্তর পাশে গোসাইপাড়া গ্রামের মৃত গৌড় সরকারের ছেলে তন্ময় সরকার দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছে। আসন্ন পূজা উপলক্ষে বিভিন্ন ধরনের বিদেশী মদ বিক্রির জন্য নিয়ে আসে।

গত শুক্রবার রাত ১০ টার দিকে শেরপুর থানা অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর ও পুলিশ পরিদর্শক তদন্ত বুলবুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে এএসআই সবুজ মিয়া, এএসআই ফজলে রাব্বি ও এএসআই আক্কাস আলীকে সঙ্গে নিয়ে পৌর শহররে গোসাইপাড়া গ্রামে তন্ময় সরকারের বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ৫৬ হাজার টাকা মূল্যের ৭ বোতল বিদেশী মদ উদ্ধারসহ তন্ময় সরকারকে আটক করে থানায় নিয়ে আসেন।

এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবীর বলেন, আসন্ন দূর্গাপূজা উপলক্ষ্যে শেরপুরে বিদেশী মদ নিয়ে আসার সংবাদ পেয়ে তন্ময়ের বাড়িতে অভিযান চালিয়ে ৭ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়েছে এবং তাকে আটক করে মাদক দ্রব্য আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.