গোবিন্দগঞ্জে আওয়ামী লীগ নেতা মোহাম্মদ হোসেন ফকুর ইন্তেকাল

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:

প্রখ্যাত শ্রমিক নেতা গাইবান্ধা জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের উপদেষ্টা মোহাম্মদ হোসেন ফুকু বুধবার বিকাল সাড়ে ৩টায় তাঁর গোবিন্দগঞ্জের নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্নানিল্লাহে …………. রাজেউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। দীর্ঘদিন যাবত তিনি ক্যানসারে ভুগছিলেন। তিনি স্ত্রী, একপুত্র ও এককন্যা সহ অসংখ্যা আতœীয়-স্বজন ও গুণগ্রাহী রেখেগেছেন।

মরহুম মোহাম্মদ হোসেন ফকু রাজনীতির পাশাপাশি দীর্ঘদিন যাবত জাতীয় পর্যায়ে শ্রমিক সংগঠনের নেতৃত্ব দিয়ে আসছিলেন। তিনি ২০০৯ সালে চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনে গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন এবং ২০১৪ সালে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি ১৯৯২ সালে গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের সদস্য পদ লাভ করে বিভিন্ন সময় প্রেস ক্লাবের নির্বাহী কমিটির সদস্য, সহ সভাপতি, আহ্বায়ক এবং উপদেষ্টা পরিষদের দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশের শ্রমিক সংগঠনের প্রতিনিধি হিসেবে বিভিন্ন সময়ে আইএলও সহ বিভিন্ন দেশে সেমিনারে অংশ গ্রহণ করেন।

তাঁর প্রথম জানাজার নামাজ আজ বৃহস্পতিবার বেলা ১১টায় গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে, দ্বিতীয় জানাজা উপজেলার শালমারা এবং শেষ জানাজা মহিমাগঞ্জে অনুষ্ঠিত হবে এবং বাদ আসর তাঁকে তাঁর মহিমাগঞ্জের নিজ বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

এদিকে আওয়ামী লীগ নেতা মোহাম্মদ হোসেন ফকুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আবুল কালাম আজাদ, গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফ প্রধান, বগুড়ার শিবগঞ্জ পৌরসভার মেয়র উত্তরাঞ্চল ফেডারেল সাংবাদিক পরিষদের (উফেসাপ) সভাপতি তৌহিদুর রহমান মাানিক, উফেসাপ মহাসচিব গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি কৃষ্ণ কুমার চাকী, সাধারণ সম্পাদক রবিউল কবির মনু, দপ্তর সম্পাদক মোস্তফা কামাল সুমন, কোষাধ্যক্ষ খোকন আহম্মেদ, সাংবাদিক মনজুর হাবীব মনজু, মানিক সাহা, এবিএস লিটন প্রমুখ।

Comments are closed, but trackbacks and pingbacks are open.