- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রাম মুক্তারাম পল্লী বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ এবং শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে স্কুল প্রাঙ্গনে স্কুলের ২শতাধিক শিক্ষার্থী ও অভিভাবকের মাঝে কম্বল বিতরণ করেন কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন মঞ্জু। এ সময় প্রধান শিক্ষক সুলতানা রাজিয়ার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগের যগ্ম সম্পাদক মো: মোস্তাফিজুর রহমান সাজু, মেম্বার আমিনুল ইসলাম, ডা. কাছের আলী, ডা. রোস্তম আলী প্রমূখ।
এ সময় অভিভাবকদের উদ্দেশ্যে অতিথিগণ বক্তব্যে বলেন, কোনো প্রতিবন্ধী শিশুকে পরিবারে বোঝা মনে না করে তাদের আশির্বাদ মনে করবেন। সরকার বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য প্রত্যেক ইউনিয়নে বিদ্যালয় প্রতিষ্ঠাসহ নানামুখি কর্মসূচি গ্রহণ করেছে। আপনারা সেইসব কর্মসূচির সাথে থাকবেন। আপনার শিশু শুধু আপনার পরিবারের অংশ নয় সে সমাজের ও রাষ্ট্রের অংশ।

Comments are closed, but trackbacks and pingbacks are open.