- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের রাজারহাটে মুজিববর্ষ সড়কের উদ্ধোধন করেছেন বন,পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের সচিব জিয়াউল হাসান। শনিবার দুপুরে রাজারহাট-কুড়িগ্রাম সড়কের ঠাটমারী বদ্ধভূমি সংলগ্ন স্থানে টগরাইহাট থেকে চায়নাবাজার সড়ককে মুজিববর্ষ সড়ক হিসেবে ভিত্তি প্রস্তর স্থাপন করেন তিনি।
জেলা প্রশাসনের উদ্যোগ ও পরিকল্পনায় রাজারহাট উপজেলা প্রশাসনের বাস্তবায়নে মুজিব বর্ষ ২০২০ উপলক্ষে টগরাইহাট থেকে চায়না বাজার পর্যন্ত সড়কে ২হাজার ২০টি চারা রোপন করা হয়। মুজিব বর্ষ সড়কের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক নিলুফা ইয়াছমিন,ডিডিএলজি হাফিজুর রহমান,রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাঃ যোবায়ের হোসেন, রাজারহাট থানা অফিসার ইনচার্জ কৃষ্ণ কুমার সরকার,উপজেলা ভাইস চেয়ারম্যান আশিকুর রহমান সাবু সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Comments are closed, but trackbacks and pingbacks are open.