- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

শিক্ষা সবার অধিকার এই শ্লোগান কে সামনে রেখে, টাংগাইলের ধনবাড়ী নওয়াব নওয়াব আলী রির্সোট নওয়াব প্যালেসে আজ প্রতিবন্ধী বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষকাদের উন্নত শিক্ষার জন্য ৬ দিন ব্যাপি প্রশিক্ষন অনুষ্ঠান শুরু হয়েছে। অনুষ্ঠানে প্রায় বিভিন্ন প্রতিবন্ধী বিদ্যালয়ের শতাধিক শিক্ষক শিক্ষিকা উন্নত শিক্ষার জন্য প্রশিক্ষনে অংশ গ্রহন করে ।
প্রশিক্ষণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সমাজ সেবা অধিপ্তরের উপ পরিচালক ঢাকা, মো: আব্দুল হামিদ , টাংগাইল জেলা সমাজ সেবা উপ পরিচালক মো: শাহ আলম। অনুষ্ঠানটি উদ্ধোধন করেন, টাংগাইল জেলা সমাজ সেবা সহকারি উপ পরিচালক মো: হাবিবুর রহমান খান। মো: ইকবাল হোসেন,ধনবাড়ী উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ধনবাড়ী। ট্রেনিং করান এস,এম শফিকুল আলম, রান ডেভেলপমেন্ট সোসাইটি এর কনসালট্যান্ট, নির্বাহী সদস্য মো: শফিকুল ইসলাম রান ডেভেলপমেন্টসোসাইটি । সভাপত্বিত করেন রান ডেভেলপমেন্ট সোসাইটি‘র পরিচালক মো: মোস্তাফিজুল ইসলাম (জীবন)। অনুষ্ঠানটি সার্বিক তত্বাবধানে ছিলেন রান ডেভেলপমেন্ট সোসাইটি‘র মহাসচিব মো: ইলিয়াস হোসেন রাজ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক, শিক্ষক শিক্ষিকা সহ স্থানীয় মিডিয়ার সাংবাদি এস.এম আব্দুর রাজ্জাক, জীবন মাহমুদ শক্তি,জহিরুল ইসলাম মিলন,মো:রমজান আলী, রান ডেভেলপমেন্ট সোসাইটি‘র সদস্য মো:কামরুজ্জামান রিপন প্রমুখ ।
রান ডেভেলপমেন্টসোসাইটি কর্তৃক প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক প্রশিক্ষন অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন আইরিন লাকী। রান ডেভেলপমেন্ট সোসাইটি আয়োজনে ৬ দিন ব্যাপি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক প্রশিক্ষন অনুষ্ঠিত হবে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.