- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026
সামসুজ্জামান সুমন রংপূর :
সারাদেশের ন্যায় নীলফামারীর কিশোরগঞ্জে মুজিববর্ষ উপলক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহ প্রদানের শুভ উদ্বোধন করেন।
শনিবার (২৩ জানুয়ারি) সকাল সারে ১০টায় উপজেলা পরিষদ হলরুমে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহসহ সকল কাগজ পত্র প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মোছা রোকসানা বেগম। এসময় উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান আবুল কালাম বারী পাইলট,ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম বাবু,কিশোরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা সাবেক চেয়ারম্যান জাকির হোসেন বাবুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিয়ার রহমান, কিশোরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান, কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল,উপজেলা প্রকৌশলী অফিসার মজিদুল ইসলাম, বাহাগিলী ইউনিয়নের চেয়ারম্যান আতাউল রহমান শাহ দুলু, চাদখানা ইউনিয়নের চেয়ারম্যান হাফিজার রহমান হাফিসহ অনেকে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.