- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

ভারতের অন্ধ্রপ্রদেশের চিতর জেলার মাদানাপল্লে এলাকায় নিজ বাড়িতে আধ্যাত্মিক ক্ষমতার পরীক্ষা করতে গিয়ে দুই মেয়েকে ডাম্বেল দিয়ে পিটিয়ে হত্যা করেছেন এক দম্পতি। খবর দ্য কুইন্ট। সোমবার (২৫ জানুয়ারি) পুলিশের জিজ্ঞাসাবাদে ওই দম্পতি জানান, রাতের মধ্যেই আধ্যাত্মিক ক্ষমতাবলে তাদের মৃত দুই মেয়ে জীবিত হয়ে উঠবে।
দুই মেয়েকে হত্যার দায়ে অভিযুক্ত বাবা পুরুষত্তম নাইডু স্থানীয় একটি কলেজে রসায়নের শিক্ষক এবং মা ভি. পদ্মজা গণিতে গোল্ড মেডেলিস্ট ও মাস্টারমাইন্ডস আইআইটি স্কুলের শিক্ষক। খুন হওয়া দুই বোন আলেখ্য (২৭) এবং সাই দিব্য (২১)। তারা বন ব্যবস্থাপনা এবং ব্যবসায় প্রশাসনে স্নাতক পর্যায়ে অধ্যয়নরত ছিলেন। স্থানীয়রা জানান, ওই দম্পতি দুই মেয়েসহ এলাকার অধিবাসীদের সঙ্গে দূরত্ব রেখে চলতেন। কারও সঙ্গেই তাদের ভালো সম্পর্ক ছিল না।
ঘটনাস্থল থেকে যজ্ঞের উপাচার জব্দ করা হয়েছে। পুলিশ হেফাজতে থাকা ওই দম্পতি স্বাভাবিক আচরণ করছেন। হত্যার প্রকৃত কারণ উদঘাটনে জিজ্ঞাসাবাদ এবং তদন্ত চলছে। এমনটাই জানিয়েছেন পুলিশ সুপার (ডিএসপি) রবি মনোহর চারি।

Comments are closed, but trackbacks and pingbacks are open.