- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

কোরআন অবমাননার অভিযোগে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় জাহানারা বেগম (৪০) নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার(০৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার নাটেশ্বর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। জাহানারা বেগম একই গ্রামের মিলন মিয়ার স্ত্রী।
স্থানীয় ইউপি চেয়ারম্যান কবির হোসেন বলেন, সকালে ওই মহিলা তার মেয়েদের সঙ্গে ঝগড়ার জের ধরে আল্লাহ্কে কটাক্ষ করে পবিত্র কোরআন শরীফে লাখি মারেন। এ ঘটনাটি এলাকায় জানাজানি হলে উত্তেজনা দেখা দেয়। পরে ওই নারীকে স্থানীয়রা ইউনিয়ন কার্যালয়ে নিয়ে এলে পুলিশে সোপর্দ করেন তিনি।
সোনাইমুড়ী থানার ওসি গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বৃহস্পতিবার দুপুরে আটক আসামিকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.