নীলফামারী কিশোরগঞ্জে রকেট ফুটবল একাডেমীর ক্ষুদে ফুটবল খেলোয়ারদের বাছাই পর্ব

নীলফামারী থেকে সামসুজ্জামান সুমন:
রকেট ফাউন্ডেশনের সৌজন্যে রকেট ফুটবল একাডেমী ক্ষুদে ফুটবল খেলোয়ারদের প্রাথমিক বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২ টায় নীলফামারীর কিশোরগঞ্জে মাগুড়া উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মোকছেদুল হাসান মন্ডল,কেশবা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম,রকেট ফাউন্ডেশনের প্রতিনিধি ইসরাফিল,বাবু গনেশ চন্দ্র রায়,রকেট ফাউন্ডেশনের সহযোগী রিয়াজ মোর্শেদ,কমল কৃষ্ণ,রায়হান,রন্জিত,মাগুড়া ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি মেজবাহুজ্জামান মেজবা,ইউপি সদস্য কাওছার জাহান লিমন প্রধান শিক্ষক আফতাবুজ্জামান,
আওয়ামীলীগ নেতা বাবলুর রশিদ বাবুসহ আরও অনেকে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.