- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

সৈয়দ মুনিরুল হক নোবেল
অত্যন্ত উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে জামালপুরে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের মৃত্যু দাবী পরিশোধ, আনন্দ মেলা ও উন্নয়ন সভা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে জামালপুর শহরের বেলটিয়াস্থ লুইস ভিলেজ রিসোর্ট এন্ড পার্কে মঙ্গলবার দিনব্যাপী বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল আলোচনা সভা, চেকের মাধ্যমে পঁচাত্তর লাখ ত্রিশ হাজার টাকার মৃত্যু দাবী পরিশোধ, পুরস্কার বিতরণ ও প্রীতিভোজ।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট বাহার উদ্দিন মজুমদার। সভাপতিত্ব করেন, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড জামালপুর অফিসের সহকারী ভাইস প্রেসিডেন্ট (উন্নয়ন) মোঃ আজিজুল হক। এসময় অন্যান্যের মধ্যে জামালপুর জেলার বিভিন্ন উপজেলার জোনাল অফিসের জোন ইনচার্জবৃন্দ বক্তব্য রাখেন। পরে বীমা পেশায় সাফল্যের স্বীকৃতি স্বরূপ বীমা প্রতিনিধিগণের মধ্যে পুরস্কার
বিতরণ করা হয় এবং মধ্যাহ্নভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Comments are closed, but trackbacks and pingbacks are open.