- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

রেজাউল ইসলাম মাসুদ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোমবার ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সদর উপজেলা ভূমি অফিসে এসে শেষ হয়। ‘স্মার্ট ভূমিসেবায় ভূমি মন্ত্রণালয়’ মূল থীম ধারন করে “ভূমি সেবা সপ্তাহ- ২০২৩ ” উদযাপন করছে যা ২২ মে থেকে ২৮ মে পর্যন্ত চলবে। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: সোলেমান আলীর সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান, বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) লিজা বেগম, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো: সামসুজ্জামান, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিলা তাসনিম, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, রায়পুর ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, কালচারাল অফিসার জাকির হোসেন ইমন প্রমুখ।
অনুষ্ঠানে সদর উপজেলা, বিভিন্ন ইউনিয়নের সেরা ভূমি উন্নয়ন করদ্বাতাগণকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসন, সদর উপজেলা ভূমি অফিসের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও সেবাগ্রহীতাগণ উপস্থিত ছিলেন।

Comments are closed, but trackbacks and pingbacks are open.