- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

কুড়িগ্রাম প্রতিনিধি।। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের গরীব, অসহায়, দুস্থ প্রায় ১২ হাজার ১৯৫ জন পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে । শনিবার (১৭ জুন) সকাল দশটায় কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে কুড়িগ্রাম সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু , সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেদুল হাসান ও সদর উপজেলার সরকারি মাধ্যমিক অফিসার ইয়াসিন আলী, এই কার্যক্রমের উদ্বোধন করেন। ভোগডাঙ্গা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান জানান, সকলের যেন ভালোভাবে ঈদ উদযাপন করতে পারে সে জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ইউনিয়নের ৯ ওয়ার্ডের অসহায় গরিব ও দুস্থ ১২ হাজার ১৯৫ জন পরিবারের মাঝে প্রত্যেক পরিবারকে ১০ কেজি করে চাল বিতরণ অব্যাহত রয়েছে। অতি দরিদ্রের জন্য সরকারের নেওয়া সামাজিক নিরাপত্তা বেষ্টনী ভালোনারেবল গ্রুপ ফিডিং ( ভিজিএফ) কর্মসূচির আওতায় এই চাল বিতরণ করা হচ্ছে।
Comments are closed, but trackbacks and pingbacks are open.