- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা ও চিত্রনায়িকা শবনম বুবলীর দাম্পত্য জীবন নিয়ে চলছে টানাপোড়েন। এই জুটিকে নিয়ে আলোচনা-সমালোচনার শেষ নেই। দুজনে একে অপরের বিরুদ্ধে পালটাপালটি অভিযোগ করেছিলেন। সম্প্রতি আবারও গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন চিত্রনায়িকা বুবলী।
সংবাদমাধ্যমকে বুবলী বলেন, সে আমাকে যেভাবে অসম্মান করেছে, যেভাবে আমাকে নিয়ে মিথ্যা অপপ্রচারগুলো করছে, এটা আসলে উচিত হয়নি। আমার সবচেয়ে বেশি খারাপ লেগেছে একটা বিষয়, যে মানুষটার জন্য কিছু মানুষ আমাকে ভুল ভেবেছে, সেই মানুষটাকে হয়তো বিশ্বাস করে আমিই ভুল করেছি। কিন্তু সেই মানুষটার শেল্টারটাই তো আমার সবচেয়ে বড় প্রয়োজন ছিল।
অভিনেত্রী বলেন, উনি আমার সঙ্গে যে কাজটা করলেন এবং আমি আমার বাচ্চাকে নিয়ে বেঁচে থাকার জন্য যে কাজ করছি, সেই কাজের জায়গাগুলোতেই তিনি অন্যরকম অবস্থা তৈরি করছেন। সবাইকে একটা ভুল বার্তা দিচ্ছেন, ভুলভাবে নিউজগুলো করাচ্ছেন। এসব ঠিক করেননি শাকিব খান।
উল্লেখ্য, অপু বিশ্বাসের সঙ্গে দীর্ঘ দাম্পত্যে বিচ্ছেদের পর ২০১৮ সালের ২০ জুলাই বুবলীকে বিয়ে করেন শাকিব খান। প্রথম বিয়ের মতো এটিও গোপন রাখেন এ নায়ক। গেল বছরের সেপ্টেম্বরে সন্তানসহ ছবি প্রকাশ করে বিয়ের বিষয়টি প্রকাশ্যে আনেন বুবলী। এরপর থেকেই শাকিব-বুবলীর সম্পর্কের অবনতি লক্ষ্য করা যাচ্ছে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.