- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

বিনোদন সংবাদ
বলিউডের সুখী দম্পতি হিসেবে বেশ প্রশংসা কুড়িয়েছে অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। বছর দেড়েক হলো সাত পাঁকে বাধা পড়ে তারা। তবে হঠাৎ কী এমন হলো যাতে সংসার ভাঙনের গুঞ্জন উঠেছে।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর, এরই মধ্যে নাকি তাদের মধ্যে ঝামেলা চরমে পৌঁছেছে। রাগের মাথায় নিজের মোবাইল ফোন ভেঙে ফেলেছেন ভিকি। এমনই এক টুইট ঘিরে শুরু হয়েছে হইচই।
মধ্যপ্রাচ্যের বলিউড-ঘনিষ্ঠ এক স্বঘোষিত চিত্র সমালোচক টুইটে দাবি করেন, ভিকি-ক্যাটরিনার মধ্যে নাকি তুমুল অশান্তি। পরিস্থিতি এমন হয় যে, ক্যাটরিনার সঙ্গে অশান্তির পর ফোন ভেঙে ফেলেন নায়ক। এর আগেও বিভিন্ন সময় এই স্বঘোষিত চিত্র সমালোচক বিভিন্ন রকম বিতর্কিত ও উস্কানিমূলক টুইট করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছেন। এবারও এর ব্যতিক্রম হয়নি বলে ধারণা অভিনেত্রীর ঘনিষ্ঠদের। তাদের মতে এই ধরনের দাবি একেবারেই ভিত্তিহীন।
নিজের নতুন ছবি ‘জারা হটকে জারা বাঁচকে’ সিনেমার প্রচারে বেশকিছুদিন ব্যস্ত সময় পার করছেন অভিনেতা। তবে এখন স্ত্রী ক্যাটরিনাকে নিয়ে একান্তে সময় কাটাচ্ছেন তিনি। সূত্র – আনন্দবাজার

Comments are closed, but trackbacks and pingbacks are open.