- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

সামসুজ্জামান সুমন কিশোরগঞ্জ (নীলফামারী): উপজেলা এলজিইডি বাস্তবায়নে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ও গাড়াগ্রাম দুই ইউনিয়নে মোট তিনটি রাস্তা ভিত্তি প্রস্থর স্থাপন করেন নীলফামারী ৪ আসনের সংসদ সদস্য আহসান আদেলুর রহমান আদেল। গতকাল সোমবার গাড়াগ্রাম পীরের হাট,ডিসির মোড় আরএইচডি কৈমারী জিসি বদির কাছারী সড়ক,মাগুড়া জিসি(কিশোরগঞ্জ-তারাগঞ্জ) আর এন্ড এইচ সড়ক এই তিনটি রাস্তা ভিত্তি প্রস্থর স্থাপনের শুভ উদ্ধোধন করেন তিনি। এ ছাড়াও মোটরসাইকেল নিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এবং এলাকার মানুষের সুখ-দুঃখের খোজ খবর নেন। এসময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক রশিদুল ইসলাম,এমপির ব্যাক্তিগত সহকারী রায়হানুল আহসান রমি,মাগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান মিঠু এবং জাতীয় পার্টির সকল নেতাকর্মী।
Comments are closed, but trackbacks and pingbacks are open.