ধনবাড়ীতে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় ছাত্রলীগের সভাপতি গ্রেফতার

এস.এম আব্দুর রাজ্জাক:

টাঙ্গাইলের ধনবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের  ধনবাড়ী উপজেলার বানিয়াজান ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পঞ্চাশী (কাওয়ামারা) গ্রামের আ: রশিদ এর ছেলে জয়নাল আবেদীন ওরফে বিদ্যুৎ কে গত কাল রাতে গ্রেফতার করেছে ধনবাড়ী থানা পুলিশ।    এসময় ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ এস, এম, শহিদুল্লাহ জানান,  রাতে ধনবাড়ী উপজেলার পঞ্চাশী এলাকায় আসামীরা ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করার জন্য প্রস্ততি নেওয়ার সময় ধনবাড়ী থানার এস আই মেনায়ার হোসেন সগীয় ফোস নিয়ে অভিযান পরিচালনা করে আসামীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার কৃত আসামীকে সকালে টাঙ্গাইল কোর্টে প্রেরণ করা হয়। এসময় আরো বলেন, ধনবাড়ী থানার শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য পুলিশ সঠিক দায়িত্ব পালন করে যাবে , এবং সকলের সহযোগীতায় এ ধারা অব্যাহত থাকবে বলে জানান।

Comments are closed, but trackbacks and pingbacks are open.