- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: আবারও জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য আছিয়া বেগম। তিনি উপজেলার ভাটারা ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
দায়িত্ব পালনকালে সরকারি বরাদ্দ যথাযথভাবে কাজে লাগিয়ে ওয়ার্ডের অবকাঠামো উন্নয়ন, অসহায়দের সহায়তা এবং সামাজিক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। তার আন্তরিকতা ও সহজপ্রাপ্যতার কারণে ইতোমধ্যে এলাকায় ব্যাপক সাড়া সৃষ্টি হয়েছে।
আছিয়া বেগম জানিয়েছেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি পুনরায় সংরক্ষিত মহিলা সদস্য পদে প্রার্থী হয়ে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হতে চান। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়েই তিনি এলাকার উন্নয়ন ও সেবামূলক কর্মকাণ্ড আরও গতিশীল করতে আগ্রহী।
তিনি বলেন, “জনগণের আস্থা ও সহযোগিতা পেলে আগামীতেও উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখবো। এলাকার অসহায়, নারী ও প্রবীণদের পাশে থেকে কাজ করাই আমার মূল লক্ষ্য।”
স্থানীয় সচেতন মহল মনে করছেন, মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা ও জনগণের সঙ্গে নিবিড় যোগাযোগ আছিয়া বেগমকে আগামী নির্বাচনেও এগিয়ে রাখবে।
Comments are closed, but trackbacks and pingbacks are open.