বিশ্ব করোনা পরিস্থিতি, থামছেই না মৃত্যুর মিছিল

রোমান

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় মারা গেছে আরও ৬ হাজারের মতো মানুষ। এর আগ পর্যন্ত মৃত্যুর মিছিলে যুক্ত হন মোট দশ লাখ ১১ হাজার মানুষ। নতুনভাবে দু’লাখ ৮৩ হাজার সংক্রমণ শনাক্তে মোট আক্রান্ত ৩ কোটি ৩৮ লাখের বেশি।

দিনের হিসাবে মৃত্যু আর সংক্রমণ শনাক্তের শীর্ষে এখনো ভারত। মঙ্গলবারও, মারা গেছেন ১১শ’র বেশি; মোট প্রাণহানি সাড়ে ৯৭ হাজার। দেশটিতে মোট সংক্রমিত ৬২ লাখের ওপর।

এদিন হাজারের মতো মৃত্যু দেখলো যুক্তরাষ্ট্র। দেশটিতে মোট প্রাণহানি দু’লাখ ১০ হাজারের বেশি।

এদিকে ব্রাজিলে সাড়ে ৮শ’ মৃত্যুতে এক লাখ ৪৩ হাজার ছাড়ালো মোট প্রাণহানি। নতুনভাবে লাতিন দেশ আর্জেন্টিনায় বেড়েছে মৃত্যু আর করোনার বিস্তার। একদিনে ৪ শতাধিক মানুষ মারা গেছেন কোভিডে; শনাক্ত সাড়ে ১৩ হাজার।

Comments are closed, but trackbacks and pingbacks are open.