- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

কুড়িগ্রাম জেলা শহরের আলমপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজা এবং ২০২ বোতল ফেনসিডিলসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় সদর থানা ও সদর ফাঁড়ির যৌথ পুলিশের একটি দল অভিযান চালিয়ে একটি বাড়িতে থেকে মাদকদ্রব্যগুলো উদ্ধার ও তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলো খোরশেদ আলম ওরফে হুরকা (২৭), তার আপন ছোট বোন মনিকা ওরফে মুন্নি (১৮) এবং তাদের সহযোগী জসিম উদ্দিন বাবু (৩০)। খোরশেদ আলম ও মুন্নি পৌর এলাকার আলম পাড়ার আব্দুল মান্নানের সন্তান। আর তাদের সহযোগী জসীম উদ্দিন বাবু সদরের খলিলগঞ্জ এলাকার মৃত আব্দুস সালামের ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আলম পাড়ায় খোরশেদ আলম হুরকার বাড়িতে একটি ট্রাংকের ভেতর থেকে গাঁজা ও ফেন্সিডিলগুলো উদ্ধার করা হয়। এসময় মাদকের সাথে সংশ্লিষ্টতার অভিযোগে ভাই বোনসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া ঘটনাস্থল থেকে মাদক ব্যবসায় ব্যবহৃত একটি মোটরসাইকেল ও মোবাইল ফোন জব্দ করা হয়।
পুলিশ আরো জানায়, খোরশেদ আলম ও তার বোন জামাই (মুন্নির স্বামী) রবিউল ইসলাম পেশাদার মাদক ব্যবসায়ী। এদের মধ্যে খোরশেদ আলমের বিরুদ্ধে কুড়িগ্রাম সদর থানা ও নাগেশ্বরী থানায় এবং মুন্নির স্বামীর বিরুদ্ধে ফুলবাড়ী ও নাগেশ্বরী থানায় একাধিক মাদক মামলা রয়েছে। আর তাদের সহযোগী জসীম উদ্দিন বাবুর বিরুদ্ধে রংপুর কোতয়ালি থানায় মোটর সাইকেল চুরির মামলা এবং লালমনিরহাট থানায় ডাকাতির মামলা রয়েছে। অভিযানে অংশ নেওয়া পুলিশের একজন কর্মকর্তা জানান, জসীম উদ্দিনের কাছ থেকে একুশে খবর ২৪ ডট কম নামে একটি পত্রিকার আইডি কার্ড জব্দ করা হয়েছে। জব্দকৃত মোটর সাইকেলটিও জসীমের এবং সেটিতে প্রেস লেখা স্টিকার লাগানো ছিল বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।
ওসি খান মো. শাহরিয়ার জানান, গ্রেপ্তাররা কুখ্যাত মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে একাধিক চুরি, ডাকাতি ও মাদক মামলা রয়েছে। এ ঘটনায় জড়িত পলাতক আসামিসহ সকল আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান ওসি।

Comments are closed, but trackbacks and pingbacks are open.