মধুপুরে মাদকসহ ২ জন গ্রেফতার

মধুপুর টাংগাইল প্রতিনিধি

টাঙ্গাইলের মধুপুর থানা পুলিশ গত ২৬/০১/২০২১ইং মোঃ তারিক কামাল, অফিসার ইনচার্জ, মধুপুর থানা এর দিক নির্দেশনায় মধুপুর থানা এলাকায় মাদক দ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। মধুপুর থানাধীন কাকরাইদ সাকিনস্থ জনৈক মোঃ হযরত আলীর খাবার হোটেল এর সামনে পাঁকা রাস্তা হতে আসামী ১। মোঃ হেলাল উদ্দিন (৪০), পিতা- মৃত সৌকত আলী, মাতা- গুলেনুর বিবি, গ্রাম- মহিপুর (মিয়াপাড়া) , থানা- চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ, ২। মোঃ লাল মিয়া (২২), পিতা- মোঃ মফিজ উদ্দিন, মাতা- লালমন বেগম, গ্রাম- কাকরাইদ, থানা-মধুপুর, টাঙ্গাইলদ্বয়কে তল্লাশী করিয়া ২২ (বাইশ) গ্রাম হেরোইন, যাহার মূল্য ২,২০,০০০/- টাকা সহ ১টি মোটরসাইকেল উদ্ধার করেন এসআই/হুমায়ুন ফরিদ ও এসআই/মোঃ রেজাউল করিম, মধুপুর থানা, টাঙ্গাইল। আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনের মামলা রুজু করিয়া বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.