- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

সরিষাবাড়ী প্রতিনিধি ঃ
“৩০ তারিখ সারাদিন.নৌকা মার্কায় ভোট দিন।” “জয় বাংলা জিতবে এবার নৌকা।”
আগামী পৌর-নির্বাচনে সরিষাবাড়ী পৌরসভার মেয়র প্রার্থী সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের পরিক্ষিত সৈনিক আওয়ামী দুর্দিনের কাণ্ডারি মোঃ মনির উদ্দিন মনিরের সমর্থনে গনমিছিল ও সমাবেশ করলেন, বাংলাদেশ আওয়ামীলীগ জামালপুর জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ চৌধুরী।
( ২৭জানুয়ারি ) বুধবার বিকেলে শহরের পৌর উদ্যান থেকে একটি বিশাল গনমিছিল বের হয়।
মিছিলটি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আরামনগর বাজার হয়ে বলারদিয়ার দিয়ে পৌর উদ্যানে এসে শেষ হয়।
পৌর উদ্যানে গনমিছিলে অংশ নিতে বেলা ১ টা থেকেই সরিষাবাড়ী পৌর শহরের ৯ টি ওয়ার্ড থেকে ব্যানার, ফেস্টুন, মেয়র প্রার্থীর নানান রংয়ের ছবি হাতে হাজার হাজার নেতাকর্মী ও পৌর এলাকার ভোটাররা জমায়েত হতে থাকে। তারা আগামী পৌরসভার নির্বাচনে মেয়র পদে মোঃ মনির উদ্দিন মনিরের সমর্থনে স্লোগান দিতে থাকে।
মিছিলে উপস্থিত ছিলেন, সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ছানোয়ার হোসেন বাদশা, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ হারুন-অর-রশিদ, ইঞ্জিনিয়া মাহবুবুর রহমান হেলাল, সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সরিষাবাড়ী রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা আনিছুর রহমান এলিন, সরিষাবাড়ী পৌর আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান ( মিজু ), সরিষাবাড়ী উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি এ কে এম আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম রনি (ভিপি), সরিষাবাড়ী শহর যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ সুমন চাকলাদার, সরিষাবাড়ী পৌরসভার নব নির্বাচিত কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুল ও এলাকার সর্বস্তরের জনগণসহ যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা।

Comments are closed, but trackbacks and pingbacks are open.