- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

গুলজার হোসেন সরিষাবাড়ী প্রতিনিধি ঃ জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় মাধ্যমিক পর্যায়ের সরকারি ও এমপিওভুক্ত বিদ্যালয় গুলোর নবম ও দশম শ্রেণির ২৪৬ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ট্যাব বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার ( ৯মে ) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ‘জনশুমারী ও গৃহ গণনা প্রকল্প-২০২২’ এর বেবহৃত ট্যাব প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বিতরণ করা হয়।
সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শারমিন আক্তারের সভাপতিত্বে ও উপজেলা পরিসংখ্যান তদন্ত কর্মকর্তা মোঃ শাহাবুদ্দিন আহমদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সরিষাবাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোজাম্মেল হক, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আজিজ প্রমূখ।
অনুষ্ঠানে ইউএনও শারমিন আক্তার উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে ট্যাবগুলো তুলে দেন।
এসময় অনুষ্ঠানের সভাপতি শারমিন আক্তার (ইউএনও) তার বক্তব্যে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা ডিজিটাল বাংলাদেশ হয়ে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি।
এদিকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে এসব ট্যাব পেয়ে খুব খুশি শিক্ষার্থীরা, তাদের অভিভাবক ও বিদ্যালয়ের শিক্ষকগণ।
জানা যায়, মাধ্যমিক পর্যায়ের নবম ও দশম শ্রেণির ১ম,২য়,ও ৩য় রোল নম্বরধারীদের মাঝে এসব ট্যাব বিতরণ করা হয়েছে।
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এ উপহার শিক্ষার্থীদের স্মার্ট নাগরিক গঠনে সহায়ক ভূমিকা রাখবে বলে জানান উপজেলার একাধিক মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকগণ।

Comments are closed, but trackbacks and pingbacks are open.