বান্দরবানে পর্যটন দিবস পালিত

মুহাম্মদ সাইফুল ইসলাম স্টাফ রিপোর্টার বান্দরবান
“ভবিষ্যতের উন্নয়নে কাজের সুযোগ পর্যটনে ’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শু ক্রবার সকালে র‌্যালি ও আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যেদিয়ে বান্দরবানে বিশ্ব পর্যটন দিবস-২০১৯ পালিত হয়।
২৭ সেপ্টেম্বর শুক্রবার সকালে বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়, র‌্যালিটি বান্দরবান শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে গিয়ে শেষ হয়।
র‌্যালিত্তোর আলোচনা সভায় বান্দরবানের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো: শফিউল আলম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মো: আলী হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক ও শিক্ষা ও আইসিটি) বিভাগের মো: শামীম হোসেন,সিভিল সার্জন ডা: অংশৈ প্রু মারমা, বান্দরবান হোটেল মোটেল মালিক সমিতির সভাপতি বাবু অমল কান্তি দাশ।
এছাড়াও র‌্যালিতে অংশ নেন হোটেল মোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, বাংলাদেশ হোটেল রেস্তোরা মালিক সমিতি বান্দরবান জেলা শাখার সভাপতি মো: গিয়াস উদ্দীন মাস্টার, বান্দরবান বাজার মুদি দোকান ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বিমল কান্তি দাশ, বান্দরবানে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ, সমাজের বিশিষ্ট নাগরিকগন, নাট্যকর্মীগণ প্রমুখ।
দিবসটি উপলক্ষে বান্দরবানের প্রতিটি হোটেল মোটেলের প্রতিনিধিগণ,ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা র‌্যালিতে অংশ গ্রহণ করেন। অতিথিরা বলেন, আজ বিশ্ব পর্যটন দিবস সারা বিশ্বের সাথে মিল রেখে আমরাও দিবসটি উৎসাহ উদ্ধীপনার মধ্যে দিয়ে পালন করছি। বান্দরবান একটি পর্যটন বান্ধব জেলা, এই জেলার বিভিন্ন পর্যটন স্পট গুলোর সৌন্দর্য আমাদের সকলকে আরো বেশী করে প্রচার করার মাধ্যমে সারা বিশ্বের কাছে তুলে ধরতে হবে,পর্যটন শিল্পের বিকাশে আমাদেরকে বান্দরবান শহরকে আরো পরিকল্পিত ভাবে সুন্দর অবকাঠামো দ্বারা গড়ে তুলতে হবে। আসুন আমরা সকলকে মিলে মিশে বান্দরবান পার্বত্য জেলা কে একটি আধুনিক মানের পর্যটন নগরী হিসেবে গড়ে তুলি।

Comments are closed, but trackbacks and pingbacks are open.