শেরপুরে হেলমেট পরিহিত মোটরসাইকেল আরোহীদের উপহার বিতরণ

সেলিম রেজা, স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ঃ

বগুড়ার শেরপুরে গত ২৯শে সেপ্টেম্বর রবিবার বিকেল সাড়ে ৪ টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) মোঃ গাজিউর রহমানের উদ্যোগে পৌর শহরের বিভিন্ন স্থানে ক্যাম্প বসিয়ে মবিল সুপার ফোরটির সহযোগিতায় মোটরসাইকেলের বৈধ কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট পরিহিত প্রায় ১২০ জন মোটরসাইকেল আরোহীকে চাবির রিং ও গেঞ্জি উপহার দেয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, শেরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবীর, পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম, ট্রাফিক ফাঁড়ির টিআই মোঃ জাহিদ, সার্জেন্ট ফিরোজ, মুঞ্জুরুল হক, ওমর ফারুক, এএসআই আমিনুর রহমান প্রমুখ। পুলিশ প্রশাসন কর্তৃক প্রদানকৃত বৈধ মোটরসাইকেল আরোহীদেরকে এসব উপহার দেওয়ার দৃশ্য দেখার জন্য শত শত জনসাধারণ ভিড় জমান।

অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) মোঃ গাজিউর রহমান মোটরসাইকেল চালকদের উদ্যেশ্যে করে বলেন, নিজে সুরক্ষা থাকি, পরিবারকে দুশ্চিন্তামুক্ত রাখি। আমরা যদি হেলমেট ব্যবহার করি, তাহলে নিজেদেরই জীবন সুরক্ষা পাবে। তাই আসুন আমরা সবাই মোটরসাইকেলের কাজগপত্র ও ড্রাইভিং লাইসেন্স ঠিকঠাক রেখে হেলমেট ব্যবহার করে মোটরসাইকেল নিয়ে রাস্তায় চলাচল করি।

Comments are closed, but trackbacks and pingbacks are open.