দুর্গাপুজা উপলক্ষে পুলিশের আইন-শৃঙ্খলা সভা

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি

জেলার দুর্গাপুরে আসন্ন শারদীয় দুর্গাপুজা উপলক্ষে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়কে সামনে রেখে পুজা মন্ডপের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে মত বিনিময় সভা করেছে দুর্গাপুর থানা পুলিশ

সোমবার বিকেলে থানা চত্তরে আয়োজিত মতবিনিময় সভায় এসআই আব্দুল হালিম এর সঞ্চালনায় অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান এর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আ‘লীগের সিনিয়র সহ:সভাপতি মি. স্বপন সান্যাল, উপজেলা পুজা উৎযাপন‘র আহবায়ক এডভোকেট মানেশ চন্দ্র সাহা, প্রেসক্লাব সাধারণ সম্পাদক তোবারক হোসেন খোকন, ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. সুজন মিয়া প্রমুখ।

বক্তারা বলেন, এ বছর উপজেলা ৫৮টি মন্ডপে শারদীয় দুর্গাপুজা অনুষ্ঠিত হবে। মন্ডপগুলোতে পুলিশ, আসনারসহ প্রায় ১হাজার আইন-শৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবে। কোথাও কোন অপ্রীতিকর পরিস্থিতি ঘটতে দেওয়া হবে না। কোন প্রকার অপ্রীতিকর পরিস্থিতি ঘটলে পুলিশ তা কঠোর হস্তে দমন করবে। কোন সমস্যা হলে পুলিশকে তাৎক্ষনিক অবগত করার পরামর্শ প্রদান করা হয়।

Comments are closed, but trackbacks and pingbacks are open.