- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

মতিউর রহমান সরিষাবাড়ি,জামালপুরঃ
বাংলাদেশের হৃদপিন্ড খ্যাত রাজধানি ঢাকার নামি-দামী বেশ কয়েকটি ক্লাবে ক্যাসিনো কান্ডে দেশ ব্যাপি আলোড়ন সৃষ্টিতে দূর্নীতিবাজদের প্রতিহত করার ঘোষণা এবং র্যাবের চলমান প্রক্রিয়া অব্যাহতের ঘোষণায় মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে সাধুবাদ জানিয়েছেন সচেতন মহল ও রাজনৈতিক বিশ্লেষক মহল। জামালপুরের সরিষাবাড়ি উপজেলার বিভিন্ন অঞ্চলে চা দোকান অফিস পাড়া ব্যবসায়ী প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষসহ সর্বস্তরের মাঝেই ক্যাসিনো কান্ড নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনার ঝড়। তবে রাজনৈতিক বিশ্লেষক ও সচেতন মহল প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে তার সাহসী পদক্ষেপ, রাজনৈতিক দূরদর্শিতা, প্রজ্ঞা মেধা এবং সময়োচিত পদক্ষেপের জন্য ভূয়সী প্রশংসা করেন এবং মাদক সন্ত্রাস জঙ্গিবাদ দমনের মতোই দূর্নীতি দমনেও সফল হবেন বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
সূত্রে প্রকাশ, দেশের বিভিন্ন ক্লাবে ক্যাসিনোসহ নানা বিতর্কিত কর্মকান্ড চৌকস র্যাবের কব্জাবন্ধির সংবাদ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ফলাও করে প্রকাশের পর দেশব্যাপি নানা আলোচনা সমালোচনার সূত্রপাত ঘটে। হাটে মাঠে ঘাটে পাড়া মহল্লা এমনকি ছোট বড় ব্যবসা প্রতিষ্ঠান ও অফিস পাড়াগুলোতেও নানা মন্তব্য শোনা যায় ক্যাসিনো কান্ড নিয়ে। সকলের আস্থা শুধুমাত্র শেখ হাসিনাতেই। তৃণমূল থেকে শুরু করে উর্ধ্ব মহল পর্যন্ত নাবিশ্বাসের জন্ম দিয়েছে কতিপয় রাজনৈতিক নেতা-কর্মী এমপি মন্ত্রীদের প্রতি। সচেতন মহলের ধারণা সরকারী আমলা এবং কতিপয় সরকারী দলের এমপি মন্ত্রী এবং বলিষ্ট নেতাদের যোগসাজসেই রাষ্ট্রিয় সম্পদের তছরুপ, নানা অনিয়ম এবং হাইব্রিডদের রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ বনে যাওয়ার নেপথ্যে কাজ করছে। যা মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে গড়া বাংলাদেশ আওয়ামীলীগ তথা শেখ হাসিনার ভাবমূর্তিকে ক্ষুন্ন করার শামিল। সচেতন মহলের মতে জঙ্গিবাদ নির্মূল মাদক সন্ত্রাস ইফটিজিং বাল্য বিয়ে নিয়ন্ত্রনের মতো জুয়া ও রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠানে দূর্নীতি বন্ধ করতে পারলেই কেবল বঙ্গবন্দুর সোনার বাংলা গড়ে উঠবে এবং জাতির পিতার আত্মা শান্তি পাবে।
চৌকস র্যাব বাহিনীর চলমান অভিযান অব্যাহতের মাধ্যমেই সম্ভব ক্যাসিনোর মতো দূরর্নীতি বন্ধে। সৎ ও নিষ্ঠা নিয়ে অভিযান পরিচালনা করে র্যাব বাহিনী দেশের মানুষের নজর কাড়তে সক্ষম হয়েছেন। গ্রাম গ্রামান্তর ও শহর বন্দর এবং শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানসহ সর্বস্তরের আশা সোনার বাংলা গড়তে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার দ্বারাই সম্ভব দূরর্নীতি দমনে সাহসী ও বলিষ্ট পদক্ষেপ গ্রহণ।তবে শঙ্কায় রয়েছেন বিজ্ঞমহল,মাঝ পথে অভিযান থেমে যায় কি-না?

Comments are closed, but trackbacks and pingbacks are open.