নীলফামারীর কিশোরগঞ্জে মাহিন্দ্রা ট্রাক্টর চাপায় এক চালকের মৃত

সামসুজ্জামান সুমন রংপুর :

নীলফামারীর কিশোরগঞ্জে জমি চাষ করতে গিয়ে মাহিন্দ্রা ট্রাক্টর উল্টে গিয়ে চাপা পরে চালক তারিকুল ইসলাম (২৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৩ জানুয়ারি) দুপুর দেড়টার উপজেলার রনচন্ডি ইউনিয়নের সোনাকুড়ি ডাঙ্গাপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। নিহত ওই যুবক একই গ্রামের মহির উদ্দিনের ছেলে। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, তারিকুল ইসলাম প্রতিদিনের ন্যায় আজ শনিবার মানুষের জমি চাষ করতে গেলে গাড়াগ্রাম পূর্ব দলিরাম বল্লাইপাড়া নামক উচু স্থান থেকে নামতে গেলে মাহিন্দ্রা ট্রাক্টর উল্টে গিয়ে গাড়ির চাপায় পড়ে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়।
এব্যাপারে রনচন্ডি ইউনিয়নের চেয়ারম্যান মোকলেছুর রহমান বিমান যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

Comments are closed, but trackbacks and pingbacks are open.