- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

মুহাম্মদ সাইফুল ইসলাম: বান্দরবান জেলা প্রতিনিধি:
রুমা উপজেলা ৩৬৪ নং গালেঙ্গ্যা মৌজার হেডম্যান মেনরত ম্রো ইউপি নির্বাচনে নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী হবেন এমনটাই জানিয়েছেন তিনি। তিনি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হন। দীর্ঘ বহু বছর ধরে হেডম্যান হয়ে এলাকাবাসীর সেবা করে আসছেন। এবারে জনপ্রতিনিধি হয়ে এলাকাবাসীর সেবা করতে চান। তিনি ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে জয়ী হয়ে জননেতা বীর বাহাদুরের হাতকে আরো শক্তিশালী করতে চান বলে জানিয়েছেন। তারই হাত ধরে বিগত সংসদ নির্বাচনে নৌকা প্রতীক গালেঙ্গ্যা এলাকায় বিপুল ভোটে নির্বাচিত হন বলে জানিয়েছেন।
গালেঙ্গ্যা ইউপিতে বিভিন্ন সম্প্রদায়ের বসবাস মারমা, ম্রো, চাকমা, ত্রিপুরা। সবকটি সম্প্রদায়ের মাঝে ম্রো সম্প্রদায় সংখ্যাগরিষ্ঠ হলেও মেনরত হেডম্যান সবার মাঝে জনপ্রিয়দের তালিকায় রয়েছেন তিনি।
বর্তমান ইউপি চেয়ারম্যান শৈউসাই মারমাকে বিগত ইউপি নির্বাচনে জয়ী হতে সার্বিক সহযোগিতা করেছেন এই হেডম্যান মেনরতম্রো। প্রতিপক্ষের সাথে প্রতিদ্বন্দ্বিতায় বিপুল ভোটে নির্বাচনে জয়ী হয় আওয়ামীলীগের নৌকা প্রতীক।
তিনি আরো জানান যে, আওয়ামী সরকার আমলে ব্যাপক উন্নয়ন হয়েছে। জননেত্রী শেখ হাসিনা পার্বত্য এলাকার উন্নয়নে তার ভূমিকা ব্যাপক প্রশংসনীয়। দূর্গম রুমা উপজেলা যেন আর দূর্গম নাই। রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে। পাড়ার মাঝে আর্থ সামাজিক উন্নয়ন হয়েছে। কৃষিক্ষেত্রে জীবন জীবিকার মান উন্নয়ন হয়েছে। তথ্য প্রযুক্তির ছোঁয়া এখন গালেঙ্গ্যা ইউপিতে।
স্থানীয় জনসাধারণের সাথে যোগাযোগ করে জানা যায়, সকল সম্প্রদায়ের মাঝে জনপ্রিয় এ হেডম্যানকে ইউপি নির্বাচনে জনপ্রতিনিধি নির্বাচিত করলে আগামীতে আরো উন্নয়ন সম্ভব হবে।
তিনি আগামী ইউপি নির্বাচনে যাতে নৌকা প্রতীকে নির্বাচন করতে পারেন তাই সকলের আশীর্বাদ কামনা করেছেন।
তিনি আরো জানিয়েছেন দল যাকে মনোনয়ন দিবে তার হয়েও কাজ করতে তিনি দ্বিধাবোধ করবেন না।

Comments are closed, but trackbacks and pingbacks are open.