প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ফুলবাড়ীতে ঘর প্রদান

আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ২৩ তারিখ দিনাজপুরের ফুলবাড়ীতে ভুমিহীনদের মাঝে আবাসন হস্থান্তর করা হয়েছে। ৪০০ টি ভূমিহীন ও গৃহহীন পবিবারের মাঝে শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ঘর ও দলিল হস্তান্তর করা হয়।

আয়োজিত ঘর হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন।
এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন, সহকারী কমিশনার (ভূমি) কানিজ আফরোজ, নবনির্বাচিত পৌর মেয়র মাহমুদ আলম লিটন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হায়দার আলী শাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী উপস্থিত ছিলেন।

Comments are closed, but trackbacks and pingbacks are open.