- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

সরিষাবাড়ী প্রতিনিধি
চলমান বিশ্বে করোনা মহামারী আতঙ্ক আর উৎকণ্ঠার অবসান ঘটিয়ে বিজ্ঞানীদের নিরলস চেষ্টা প্রচেষ্টার ফসল কোভিড-১৯ ভ্যাকসিন আবিষ্কার। বিশ্বের বিভিন্ন দেশের মতোই বাংলাদেশ সরকারও এ আতঙ্ক কাটিয়ে উঠতে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে।৭ফেব্র“য়ারী মাননীয় স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালিক জাতীয়ভাবে কোভিড ১৯ (করোনা) টিকা উদ্বোধন করেন। দেশব্যাপি করোনা টিকা উদ্বোধনের অংশ হিসেবে সরিষাবাড়ীতেও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ গিয়াস উদ্দিন পাঠান নিজে টিকা গ্রহণ করে এর শুভ উদ্বোধন করেন। রবিবার সকাল সাড়ে ১০টায় তিনি কোভিড ১৯ (করোনা) টিকা নেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ব্যবস্থাপনায় কোভিড ১৯ টিকা প্রদান করা হচ্ছে। ৬ ফেব্র“য়ারী দুপুরে ১০হাজার ২’শ ১৬টি টিকা স্বাস্থ্য কেন্দ্রে পৌছায়। রবিবার গিয়াস উদ্দিন পাঠান টিকা নেয়ার পর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গাজী রফিকুল ইসলাম ও ৩য় নম্বরে উপজেলা নির্বাহি কর্মকর্তা শিহাব উদ্দিন আহমদ করোনা টিকা নেন। রবিবার দুপুর পর্যন্ত মোট ৩০জন কোভিড ১৯ টিকা নিয়েছেন বলে স্বাস্থ্য কেন্দ্র সূত্রে জানা যায়। প্রতি ভায়ালে ৫সিসি টিকা থাকে। জনপ্রতি দশমিক ৫সিসি করে ১০জনের জন্য একটি ভায়াল। এ টিকা বাহুর মাংস পেশীতে দেয়া হয় বলেও জানা যায়।
এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন পাঠান জানান, টিকা নেয়ার পর তাঁর কোন পার্শ্ব প্রতিক্রিয়া হয়নি। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা গাজী রফিকুল ইসলাম জানান টিকাদান কার্যক্রম চলমান থাকবে। রেজিষ্টেশনকৃত ব্যক্তিরাই এ টিকা পাবেন।

Comments are closed, but trackbacks and pingbacks are open.