Latest posts by সম্পাদনা: এস.এম আব্দুর রাজ্জাক (see all)
- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

সাইফুল ইসলাম: বান্দরবান জেলা প্রতিনিধি:
বান্দরবান(৫ ইবি) জোন সদরের আওতাধীন রোয়াংছড়ি সেনা ক্যাম্প কর্তৃক স্থানীয় জনপ্রতিনিধি গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মিডিয়া কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ১৬ জুন দুপুরে ক্যাম্প কমান্ডার,রোয়াংছড়ি সেনা ক্যাম্প, মেজর মাহমুদুল হাসান এর নেতৃত্বে বান্দরবান ৫ ইবি জোন সদরের আওতাধীন রোয়াংছড়ি সেনা ক্যাম্পের গোলঘরে স্থানীয় জনপ্রতিনিধি,গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মিডিয়াকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সাম্প্রতিক সময়ে রুমা, থানচি এবং রোয়াংছড়ি উপজেলায় আঞ্চলিক সশস্ত্র দল কেএনএফ এর তৎপরতা বৃদ্ধির ফলে স্থানীয় ব্যবসায়ী, সুশীল সমাজের লোকজন সহ সাধারণ জনগণের মাঝে হত্যা অপহরণ চাঁদাবাজির আতঙ্ক বিরাজ করছে বলে উদ্বেগ প্রকাশ করেন বক্তারা।
এ ধরনের পরিস্থিতিতে সশস্ত্র সন্ত্রাসীর তৎপরতা রোধ করার মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার লক্ষ্যে প্রত্যেকের নিজস্ব অবস্থান থেকে আওতাধীন সেনা ক্যাম্পকে সহায়তা করার আহ্বান জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন মেজর মোঃনাঈম, কমান্ডো প্যারা -১ ব্যাঃ, উপজেলা পরিষদের চেয়ারম্যান আথুই মং মারমা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি চহ্লা মং মার্মা, ৪নং নোয়াপতং ইউপি চেয়ারম্যান, চনু মং মারমা,উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, আনান্দ সেন তংচংগ্যা,রোয়াংছড়ি প্রেস ক্লাব সাধারন সম্পাদক, মংখিং মারমা,সাংগঠনিক সম্পাদক, সাথোয়াই অং মারমা।

Comments are closed, but trackbacks and pingbacks are open.