- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

চিত্রনায়িকা পরীমনির সন্তানের বয়স এক বছর পূর্ণ হবে আগামী ১০ আগস্ট।এ দিনকে ঘিরে ব্যাপক উচ্ছ্বাসিত ঢাকাই সিনেমার আলোচিত এই নায়িকা।দিনটিকে বিশেষভাবে উদযাপন করতে ইতোমধ্যে নানা পরিকল্পনা ও বাস্তবায়ন শুরু করে দিয়েছেন তিনি।
তবে জন্মদিনের ঠিক দুদিন আগে নায়িকা জানালেন, ছেলের নাম বদলে ফেলেছেন তিনি। শাহীম মুহাম্মদ রাজ্যের পরিবর্তে নতুন নাম রেখেছেন ‘শাহীম মুহাম্মদ পদ্ম’। এখন থেকে এ নামটিই চূড়ান্ত।
তবে কেন নাম পরিবর্তন করলেন পরীমনি? বিষয়টি পরীমনি পরিষ্কার না করলেও নেটিজেনদের বুঝতে বাকি নেই জন্মদিনের আগমুহূর্তে কেন নাম পরিবর্তন করেছেন তিনি।
দীর্ঘদিন ধরেই ভালো যাচ্ছে না রাজ-পরীর সংসার। কিছুদিন আগে নায়িকা জানিয়েছেন, একসঙ্গে আর সংসার করবেন না তিনি। তাই নিজের পরিচয়েই ছেলেকে বড় করতে চান। ফলে রাজের সঙ্গে মিলিয়ে রাখা রাজ্য নাম বদলে ‘পদ্ম’ রেখেছেন পরী।
যদিও পরী তার সন্তানকে আগে থেকেই ভালোবেসে পদ্মফুল বলে ডাকতেন। তবে আজ স্পষ্ট যে, ছেলের নাম আর শাহীম মুহাম্মদ রাজ্য থাকছে না। নিজের দেওয়া নামেই ছেলেকে বড় করতে চান তিনি।
সম্প্রতি পরীমনি ছেলেকে নিয়ে ফেসবুকে লেখেন, আমি জানি, তুমি আমার স্ট্রং বয়। মায়ের সমস্ত বিশ্বাস জুড়ে থেকো। আর আমাকে আম্মা বলেই ডেকো। আমি তোমার আম্মা, আমিই তোমার আব্বা।
২০২১ সালে গুণী নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের ‘গুণিন’ সিনেমার সেটে শরিফুল রাজ-পরীমনির পরিচয় ও প্রেম হয়। পরে তারা গত বছরের ১৭ অক্টোবর ঘরোয়া আয়োজনে বিয়ে করেন। ২০২২ সালের ১০ আগস্ট এই দম্পতির ঘর আলো করে আসে পুত্রসন্তান শাহীম মুহাম্মদ।
গেল মে মাসে অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালের সঙ্গে রাজের কিছু বিশেষ মুহূর্তের ছবি ও ভিডিও প্রকাশ্যে আসার পর জানা যায়, ভালো যাচ্ছে না রাজ-পরীর সংসার জীবন। এরপর আলাদাভাবে রাজ ও পরীর মুখেও শোনা যায়, একসঙ্গে থাকছেন না তারা; সম্পর্কটা বিচ্ছেদের পথেই।

Comments are closed, but trackbacks and pingbacks are open.